ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি খাল থেকে রোজা মনি নামে ১৪ মাস বয়সী এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাঁকরাইল এলাকার ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোজা মনি ওই এলাকার আমির হোসেন রাজু ও লাইজু আক্তারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রোজা মনি বাড়ির আশপাশের অন্য শিশুদের সঙ্গে খেলছিল।এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাড়ির সামনের খালে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোজা মনিকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী