Current Bangladesh Time
Friday September ১৮, ২০২৬ ৫:২৮ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান
১৮ September ২০২৬ Friday ২:৪৮:৫৭ PM
Print this E-mail this

কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে কৈখালী বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আশপাশের বসতবাড়ি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা পায়।

চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জানান, “আগুনে বাজারের গোডাউনসহ আটটি দোকান পুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

ক্ষতিগ্রস্তদের মধ্যে কৈখালী বাজারের অন্যতম বড় ব্যবসায়ী ও বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল মান্নানের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকান রয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে—বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণ—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পৌঁছানো নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজনের অভিযোগ, বারবার ফোন করা সত্ত্বেও ফায়ার সার্ভিস ফোন রিসিভ করেনি। অন্যদিকে ভিন্ন একটি সূত্রের দাবি, খবর পাওয়ার ৩৭ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের পরই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com