Current Bangladesh Time
Wednesday September ৩০, ২০২৬ ৮:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার মামলায় বিএনপি নেতার নাম
২৯ September ২০২৬ Tuesday ১২:১৫:৪৫ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার মামলায় বিএনপি নেতার নাম


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। 

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার হোসেন খানের নামও রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে জনসাধারণের ক্ষতি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা বজলুল হাওলাদারকে গ্রেপ্তার করে।

মামলায় নাম উল্লেখ করা ১৯ আসামির তালিকায় ৬ নম্বরে রয়েছেন মো. আনোয়ার হোসেন খান। তিনি পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তিনি মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

মামলায় আসামি হওয়ার বিষয়ে মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে একটি কুচক্রী মহল তদবির করে মামলায় আমার নাম ঢুকিয়েছে। পরে খোঁজ নিয়ে আসামি করার বিষয়টি নিশ্চিত হয়েছি।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের মামলা-হামলার শিকার হয়েছি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আমিও মামলার আসামি হয়েছি। বিষয়টি খুবই বেদনাদায়ক। বিএনপির দায়িত্বশীল নেতা ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছেন, বিষয়টি সমাধান হবে।’

আনোয়ার হোসেন বলেন, ‘মামলার বাদী এসআই এনামুল হকের সঙ্গেও আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, আসামিদের তালিকায় আমার নাম কীভাবে এসেছে, তিনি নিজেও জানেন না।’

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন, ‘শুনেছি পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার হোসেন খানকে পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর রাতে এসআই এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন।’

তবে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি নেতার নাম কীভাবে এলো, এ বিষয়ে জানতে চাইলে ওসি এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com