Current Bangladesh Time
Thursday October ১, ২০২৬ ৬:৪৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে আ.লীগ ট্যাগ দিয়ে দুই সাংবাদিককে মা’র’ধ’র, বুম ভাঙচুর ও ভিডিও ডিলেট
৩০ September ২০২৬ Wednesday ২:৪২:৫২ PM
Print this E-mail this

বরিশালে আ.লীগ ট্যাগ দিয়ে দুই সাংবাদিককে মা’র’ধ’র, বুম ভাঙচুর ও ভিডিও ডিলেট


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ ও যুগ্ম বার্তা সম্পাদক সাইফুল অপূর্বের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাদের ‘ভুয়া সাংবাদিক’ ও ‘আওয়ামী লীগের লোক’ আখ্যা দিয়ে মারধর করেন এবং তাদের মোবাইল ফোন থেকে সংঘর্ষের ধারণ করা ভিডিও মুছে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের দায়িত্বের অংশ হিসেবে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান মুরাদ ও সাইফুল অপূর্ব সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। এ সময় বিএনপি নেতা বাবুল মহুরীর নেতৃত্বে শতাধিক লোক তাদের ঘিরে ধরে ।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে নিজেদের ছাত্রদল ও যুবদলের কর্মী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিরাও ছিলেন। তারা দুই সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ ও ‘আওয়ামী লীগের লোক’ বলে অপবাদ দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। একপর্যায়ে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, সংঘর্ষের প্রকৃত চিত্র যাতে প্রকাশ না পায়, সে উদ্দেশ্যেই তাদের ওপর হামলা চালিয়ে ধারণ করা ভিডিও মুছে দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে ‘ট্যাগ’ দেওয়ার মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয়, হামলার সময়কার ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com