Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৩:১০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল রাজধানী থেকে আটক
১ October ২০২৬ Thursday ১২:২৩:২২ PM
Print this E-mail this

বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল রাজধানী থেকে আটক


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জিয়াউল হক জুয়েলকে ডিবি পুলিশ আটক করেছে—এমন খবর তিনি পেয়েছেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত তাকে কোন থানায় হস্তান্তর করা হয়নি। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়েও বাউফল থানায় আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।
থানা সূত্রে জানা গেছে, জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে বাউফল থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জিয়াউল হক জুয়েল আত্মগোপনে ছিলেন।
জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভার মেয়র থাকার পাশাপাশি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বাউফল পৌরসভা ও স্থানীয় রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন।
এদিকে জিয়াউল হক জুয়েল আটকের খবর ছড়িয়ে পড়ার পর বাউফলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিংবা পরবর্তী সময়ে তাঁকে কোন আদালতে হাজির করা হবে, সে বিষয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত জুলাইয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনকেও ডিবি পুলিশ গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট সূত্র তখন জানিয়েছিল, তিনি জিয়াউল হক জুয়েল-সমর্থিত আওয়ামী লীগের একটি পক্ষের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com