ভোলার বোরহানউদ্দিনের চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৮, বরিশাল অঞ্চলের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জয়নাল আবেদীন ওরফে জানু মালের ছেলে জাহের মাল (৩৪) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. নিরব (৩৮)।
এসআরবি জানায়, এসআরবি-৮-এর বরিশালের ভোলা ক্যাম্প এবং এসআরবি-৩-এর ঢাকার মগবাজারের যৌথ অভিযানে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে প্রধান আসামি জাহের মালকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলায় আরেকটি অভিযানে একই মামলার অপর আসামি নিরবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, ডাকাতি মামলার দুই আসামিকে আজ সন্ধ্যার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের আগামীকাল শুক্রবার ভোলার আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে আলমারি ও স্যুটকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা করেন সৈয়দ আরাফাত রহমান চৌধুরী। মামলার পর লালমোহনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯