Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৩:৫৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » আটক করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার অভিযোগ বাউফলের তাফসানের
২ October ২০২৬ Friday ৩:০৯:৪৭ PM
Print this E-mail this

আটক করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার অভিযোগ বাউফলের তাফসানের


অনলাইন নিউজ ডেস্ক:

রাজধানী ঢাকায় বিএনপির নেতাকর্মী পরিচয় দেওয়া ৩০–৩৫ জনের একটি দলের বিরুদ্ধে তাকে ও আরও তিনজনকে আটক করে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বাউফল সরকারি কলেজের সাবেক নেতা রাইজুল আহম্মেদ তাফসান।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে তাফসান দাবি করেন, বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে আদালতে নেওয়ার সময় তাকে একনজর দেখার জন্য দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেন তারা। পরে জুয়েলকে পিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার পর তারা সেখান থেকে চলে আসেন।

তার ভাষ্য অনুযায়ী, কিছুটা সামনে যাওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে ৩০–৩৫ জন তাদের আটক করেন। প্রথমে তাদের ডিবি পুলিশ মনে হলেও পরে তারা বিএনপির নেতাকর্মী বলে জানতে পারেন বলে দাবি করেন তাফসান।

তিনি আরও দাবি করেন, তার সঙ্গে বাউফল উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাইদুল ইসলাম মেহেদী, বাউফল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ এবং জিয়াউল হক জুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএস) নাসিরকেও রাজধানীর মালিটোলা এলাকা থেকে আটক করা হয়।

তাফসানের অভিযোগ, তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেছনে শাঁখারীবাজারের পাশের একটি ভবনে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং মুক্তির জন্য টাকা দাবি করা হয়। টাকা না দিলে মেরে ফেলা অথবা পুলিশের কাছে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

একপর্যায়ে মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পান বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তাফসান।

ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ রয়েছেন জানিয়ে নিজের ও অন্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তবে অভিযোগে বিএনপির কোনো নির্দিষ্ট নেতা বা কর্মীর নাম উল্লেখ করেননি তাফসান। অভিযুক্ত পক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com