Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৪:১৮ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ
২ October ২০২৬ Friday ৩:৩৩:৫১ PM
Print this E-mail this

বরগুনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ


 বরগুনা প্রতিনিধি:

‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় রামনা ব্লকে প্রায় ৮০০ উপকার ভোগীরা কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বামনা উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন, জাতীয় সংসদের চীফ হুইপ বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি। 

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশফাক, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকাহাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, শিল্পপতি রুহুল আমিন শরীফ, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

প্রধান অতিথি নুরুল ইসলাম মণি ভার্চুয়ালি বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান শক্তি। কৃষকদের সরকারি সেবা ও প্রয়োজনীয় কৃষি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কৃষক কার্ড কার্যক্রম নেওয়া হয়েছে। কৃষকরা যেন সময়মতো প্রয়োজনীয় সেবা ও উপকরণ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কৃষকের উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। 

অনুষ্ঠানে নারী, কৃষক, ইমাম, মুয়াজ্জিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কৃষকদের সরকারি সেবা ও কৃষি উপকরণ সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষক কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com