Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ২:৩৩ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পটুয়াখালীতে ইয়াবাসহ মানিকগঞ্জের যুবক গ্রেপ্তার
২ October ২০২৬ Friday ১২:১৩:৫৭ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ইয়াবাসহ মানিকগঞ্জের যুবক গ্রেপ্তার


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১২৫ পিস অবৈধ অ্যামফিটামিনযুক্ত কথিত ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুমকি থানাধীন লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মো. নাহিদুল ইসলাম ওরফে নওশাদ (২৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানিকগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে পটুয়াখালীর বাউফল এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি দল লেবুখালী টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির চালকের পাশের আসনে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে।

একপর্যায়ে ওই ব্যক্তি তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার শরীর তল্লাশি করে পরিহিত এ্যাশ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে ১২৫ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত কথিত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

দুমকী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাইভেটকারের চালক এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com