Current Bangladesh Time
Tuesday October ৬, ২০২৬ ১:০৮ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ
৪ October ২০২৬ Sunday ৯:৫৭:১২ PM
Print this E-mail this

কাউখালীতে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলায় নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি প্রামের বান্দাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত জেসমিন বেগম শিয়ালকাঠী গ্রামের বেলতলা এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত কেরামত আলীর স্ত্রী।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কখন তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে পাশের বাড়ির মাহাফুজ নামের এক কিশোর সুপারি সংগ্রহ করতে জেসমিনের বাড়িতে যায়। তাকে কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনে গিয়ে দেখতে পায় দরজা খোলা। পরে ঘরে ঢুকে জেসমিনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। বিষয়টি সে স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুল ইসলাম রনি জানান, একতলা ওই বাড়িতে জেসমিন তার মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার মেয়ে বড় বোনের কাছে বেড়াতে খুলনায় গিয়েছিলেন।
পুলিশ জানায়, বাড়ির ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মূল্যবান জিনিসপত্রের সন্ধানে ঘর তছনছ করা হয়ে থাকতে পারে। তবে নগদ টাকা বা কোনো মূল্যবান সামগ্রী খোয়া গেছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে জেসমিনের শরীরে বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি দল গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এবং নেছারাবাদ সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রণয় রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরিশালে বিসিসি’র মার্কেট বাণিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com