Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ১:১৭ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ
১৪ October ২০২৬ Wednesday ৯:৫১:০০ PM
Print this E-mail this

দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের জমি দখলের অভিযোগ


উজিরপুর ( বরিশাল) সংবাদ দাতা :

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী সার্বজনীন দুর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের নামে দলিলকৃত সম্পত্তি জবর দখল করার অভিযোগ উঠেছে।

উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সঞ্জিত মন্ডলের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

মন্দিরের সম্পত্তি উদ্ধারে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম কোর্টে একটি মামলা দায়ের করেছে মন্দিরের সভাপতি সুনিল কুমার বালা।

ইতোমধ্যে মন্দিরের পক্ষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে উজিরপুর সেটেলমেন্ট অফিস। এমনকি মাঠ পর্চা টেম্পারিং করে দুই শতক জমি নতুন খতিয়ান করে কেটে নেওয়ার প্রমান পেয়েছে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস।

আগামী ২ নভেম্বর এ বিষয়ে সমাধান করে দেওয়ার কথা জানিয়েছেন সেটেলমেন্ট অফিসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মন্দিরের সম্পত্তি দখলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করতে মন্দির কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশের বিরুদ্ধে নানান প্রপোগন্ডা ছড়াচ্ছে ওই ভূমিদস্যুরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালে পটিবাড়ি মৌজার জেএল নং ৭ এর এসএ ৮৩ খতিয়ানের ৩১০ দাগ থেকে ৩ শতক জমি পটিবাড়ী সার্বজনীন দূর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের নামে দলিল করে দেন মৃত রাজেন্দ্র নাথ মন্ডলের পুত্র কার্তিক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশীল মন্ডল।

মন্দিরের নামে দলিল দাতাদের নামে বিএস মাঠ পর্চায় (গেজেড ভুক্ত হওয়ার অপেক্ষায়) থাকা তিন শতক জমির মধ্যে দুই শতক জমি টেম্পারিং করে কেটে নেয় উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সঞ্জিত মন্ডল।

সম্প্রতি দুর্গা মন্দিরের উত্তর পাশে থাকা কালী মন্দির দখল করে নিয়ে সেখানে একটি ভবন তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে।

এসময় মন্দির কমিটির সভাপতি সুনিল বালাসহ অন্যান্যরা বাঁধা দিলে দ্রুত তারা পালিয়ে যায়। এ ঘটনার পর মন্দিরের সভাপতি বাদী হয়ে বরিশাল এডিএম কোর্ট একটি মামলা দায়ের করেন। ওই মামলায় শুনানী শেষে মন্দিরের সম্পত্তিতে থাকা স্থাপনা নির্মানের উপর নিষেধাজ্ঞা দেয় এবং এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য উজিরপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেয়।

ইতোমধ্যে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্দিরের পক্ষে প্রতিবেদন দাখিল করেছেন। অপরদিকে মন্দিরের নামে দলিল দাতাদের নামে বিএস মাঠ পর্চায়ে (গেজেড ভুক্ত হওয়ার অপেক্ষায়) থাকা তিন শতক জমির মধ্যে দুই শতক জমি টেম্পারিং করে কেটে নেয়ার প্রতিকার চেয়ে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অভিযোগ দাখিল করেন জমি দাতা কার্তিক মন্ডল, সুভাষ মন্ডল ও সুশিল মন্ডল।

বুধবার এ বিষয়ে শুনানী চলাকালে আদালতের বিচারক টেম্পারিং করে মন্দিরের নামে দলিল দেওয়া সম্পত্তি থেকে দুই শতক জমি কেটে নেওয়ার প্রমান পেয়েছেন। এ সময় ভূমি অফিসে থাকা লোকজন মন্দিরের জমি কেটে নেওয়ার ঘটনায় উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডলকে তিরস্কার করেন।

ঘটনার পর বুধবার সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে মন্দিরের সাবেক সভাপতি সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশকে জড়িয়ে বিভ্রান্তিমুলক তথ্য প্রদান করে উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল।

এ বিষয়ে সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ বলেন, উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল একই বাড়ির বাসিন্দা।

তাদের সাথে মন্দিরের সম্পত্তি দখলসহ তার ব্যাক্তিগত সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে।

পলাশ বলেন, সাংবাদিকতা করার সুবাদে ৩০ বছর ধরে তিনি বরিশাল নগরীতে বসবাস করছেন। এলাকায় না থাকার সুবাদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক ইউপি মেম্বর ও উজিরপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক হরশিৎ মন্ডল ওরফে কদম মন্ডল ও তার ভাই আওয়ামী লীগ নেতা সঞ্জিত মন্ডল এলাকায় প্রভাব বিস্তার করে তার অনেক সম্পত্তি দখল করে নিয়েছেন।

এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এসব মামলাকে প্রভাবিত করতে নতুন নাটক মঞ্চস্থ্য করতে চাচ্ছে ওই আওয়ামী লীগ নেতারা।

এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com