Current Bangladesh Time
Friday October ১৬, ২০২৬ ৩:২৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি
১৪ October ২০২৬ Wednesday ১১:১২:২৭ PM
Print this E-mail this

বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি


নগর প্রতিনিধি:

বরিশালে নির্মাণাধীন বিভাগীয় ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্রের নির্মাণাধীন ভবনের প্রায় ৫০ লাখ টাকার তামার পাইপ চুরির ঘটনা ঘটেছে। এ কারণে বন্ধ হয়ে গেছে হাসপাতালের অক্সিজেন লাইন স্থাপনের কাজ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অক্সিজেন প্লান্টের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল কোম্পানির স্টাফ সজল মেহেদী।

থানায় করা লিখিত অভিযোগে স্পেক্ট্রা ইন্টারন্যাশনালের স্টাফ সজল মেহেদী উল্লেখ করেছেন, ‘গত দেড় বছর ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইন স্থাপনের কাজ চলছে।’

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি নির্মাণাধীন ভবনে গিয়ে দেখতে পান অক্সিজেন লাইনের পাইপ ভেঙে বারান্দার এক পাসে ছড়িয়ে ছিটিয়ে রাখা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে মেহেদী দাবি করেন, নির্মাণাধীন ভবন থেকে প্রায় ২০০ ফিট তামার পাইপ চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। তামার পাইপ চুরি হওয়ায় বর্তমানে ক্যানসার হাসপাতাল ভবনে অক্সিজেন লাইনের কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে থানায় হওয়া অভিযোগ প্রসঙ্গে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত এমন কোনো অভিযোগ আমি পাইনি। তবে শুনেছি, নির্মাণাধীন ক্যানসার ভবনে ছয় নিরাপত্তা প্রহরী কাজ করে। তাদের মধ্যে থেকে চুরি হয় কীভাবে?

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com