Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ১০:৫৪ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট, রোগীর মৃত্যু নিয়ে অভিযোগ
১৫ October ২০২৬ Thursday ৩:৪৮:০৬ PM
Print this E-mail this

উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট, রোগীর মৃত্যু নিয়ে অভিযোগ


নাজমুল হক মুন্না উজিরপুর:


বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এতে জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এরই মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ার পর এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হানিফ হাওলাদারের স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হয়। তবে চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর থেকে সেবাটি বন্ধ রয়েছে। সরেজমিনে হাসপাতালের নতুন ভবনের গ্যারেজে অ্যাম্বুলেন্সটি পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় জরুরি রোগী পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে স্বজনদের। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব বলেন, অ্যাম্বুলেন্সচালক গত ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও ফলপ্রসূ কোনো ব্যবস্থা পাওয়া যায়নি। এ ছাড়া হাসপাতালের আরও অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com