Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
১৫ October ২০২৬ Thursday ৬:৩০:০১ PM
কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কৃতি সন্তান ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি মরহুম সাংবাদিক আমির খসরুর স্মরণে কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক আমির খসরুর পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ,শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় জেষ্ঠ্য সাংবাদিক আমির খসরুর কর্ম জীবন নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন,মরহুম সাংবাদিক আমির খসরুর চাচাতো ভাই নূরুল আলম মাস্টার, ভাইর ছেলে মাস্টার মোঃ আহসান হাবিব, উপজেলা জাময়াতে ইসলামীর আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিকদার মোঃ কাজল, সহ-সভাপতি ফায়সালা আহমেদ মিঠুন,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, সদস্য মোঃ মহসিন খান, মোঃখাইরুল আমিন ছগির, মোঃ সিরাজুল ইসলাম রনিসহ অনেকে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইব্রাহিম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না এম,পি সরোয়ার
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে