Home » জাতীয় » গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড
১৮ October ২০২৬ Sunday ১:৫২:৪১ AM
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড
কয়েকশ’ লোকের অংশগ্রহণে গত ১১ সেপ্টেম্বর দুপুরে মিছিলটি হয়।
নিজস্ব প্রতিনিধি:
ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলসহ ১৪ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখার সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মন্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহাম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।
গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওইদিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।
তাদের মধ্যে এই ১৪ জনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন শনিবার।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত ১৪ আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ড
১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
মাইটিভির চেয়ারম্যান সাথীকে গ্রেপ্তার দেখানো হল জুলাইয়ের ছাত্র হত্যা মামলায়
জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় চার গ্রুপে বিজয়ী ১২ শিক্ষার্থী