Current Bangladesh Time
Tuesday October ২৭, ২০২৬ ২:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » কাজিরহাটে ১১ বছর পর যুবদল নেতা আলামিন হত্যা মামলার প্রধান আসামি মনজু গ্রেপ্তার।
২৭ October ২০২৬ Tuesday ১১:৫১:১০ AM
Print this E-mail this

কাজিরহাটে ১১ বছর পর যুবদল নেতা আলামিন হত্যা মামলার প্রধান আসামি মনজু গ্রেপ্তার।


প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন:

বরিশালের কাজিরহাটে যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মনজুকে দীর্ঘ ১১ বছর পর গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ। গতকাল ঢাকার গাজীপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৫ মিনিটে বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের যুবদল নেতা আলামিন হাওলাদারকে পথরোধ করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মনজুকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মনজুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নিহত আলামিনের পরিবারসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দেয়। দীর্ঘদিন পর মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন তারা।

ছেলের হত্যার বিচার চান বাবা নিহত আলামিনের বাবা ও হত্যা মামলার বাদী সালাম হাওলাদার বলেন, আমার ছেলেকে কুখ্যাত মনজু তার বাহিনী নিয়ে প্রকাশ্যে দুপুর ১টার দিকে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই এবং আসামি মনজুর ফাঁসি দাবি করছি। দ্রুত যেন আমার ছেলের হত্যার বিচার কার্যকর হয়, এটাই আমার দাবি।

তিনি আরও বলেন, ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান।

পুলিশের বক্তব্য
গ্রেপ্তারের বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় মনজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দীর্ঘ ১১ বছর পর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় নিহতের পরিবার এখন মামলার সুষ্ঠু বিচার ও আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com