Current Bangladesh Time
Monday November ২, ২০২৬ ৯:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেপ্তার
১ November ২০২৬ Sunday ৫:১৯:০৫ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেপ্তার


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (৩১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব প্যাদা (২৬) ও ইমরান প্যাদা (৩৮)। শনিবার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে রাকিব এবং ঢাকার রায়েরবাজার এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ভুক্তভোগীর বাড়িতে যায়। পরে ভুক্তভোগীর স্বামী হাসান প্যাদা বাদী হয়ে ওই দিনই থানায় মামলা করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকায় বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় ধর্ষণের শিকার হন ওই নববধূ। গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে তাকে বাজারে নিয়ে যান তার সৎ ভাসুর ইমরান প্যাদা। বাড়ি ফেরার পথে নির্জন স্থানে ইমরান ও প্রতিবেশী চাচা শ্বশুর রাকিব প্যাদা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে সঙ্গে করে বাকেরগঞ্জ থানায় মামলা করতে যান তিনি।

তবে ভুক্তভোগীর অভিযোগ, থানায় গিয়ে ওসি আদিল হোসেনকে ঘটনার বিবরণ দিলে তিনি অভিযোগ গ্রহণ না করে ধর্ষণের কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেন। গোসল করার কারণে আলামত নষ্ট হয়ে গেছে এবং অভিযোগ প্রমাণ করতে না পারলে তাকেই সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলেও ভয় দেখানো হয়।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি আদিল হোসেন। তার ভাষ্য, ভুক্তভোগী স্বামী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে থানায় এলে তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়। তবে তারা পরে জানাবেন বলে থানা থেকে চলে যান। পরে পুলিশ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তাকে ও তার স্বামীকে থানায় নিয়ে আসে। এরপর তাদের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়।

ওসি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে শনিবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com