পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পাঁশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঝালকাঠি জেলা ইউনিট। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু ও সদস্য সচিব সত্যবান সেনগুপ্ত। এছাড়া কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম মানিক পাঁশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানান এবং এ ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক