রাতের আঁধারে গ্রীল কেটে এক নারী ইউপি সদস্যের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। শিকারপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রিতা রানী দাস জানিয়েছেন, গভীর রাতের কোন এক সময় গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে চোরের দল। পরবর্তীতে বসতঘর থেকে নগদ ৪৭ হাজার টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন, আমাদের ধারনা চোরেরা বসতঘরে স্প্রে করে ঢুকেছে যে কারনে এতোগুলো মালামাল নিয়ে গেলেও আমরা টের পাইনি। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক