Current Bangladesh Time
Wednesday November ১৮, ২০২৬ ৭:১৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রাম পুলিশের হাতে আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড
১৬ November ২০২৬ Monday ৯:২৭:৪৭ PM
Print this E-mail this

রাজাপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রাম পুলিশের হাতে আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর (৩১) নামের এক যুবককে আটক করেছে গ্রাম পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের রাড়ী বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ওই গ্রামের শাহেব আলীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

ইউএনও রিফাত আরা মৌরী বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৯ বছর পর কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী
বরিশালে ৩৪ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন, নিয়ন্ত্রণে হিমশিম প্রশাসন
বরিশালে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com