Current Bangladesh Time
Sunday November ২৯, ২০২৬ ৯:১২ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে ধসে পড়ার পাঁচ মাসেও নেই ব্রিজ পুনর্নিমাণের উদ্যোগ
২৮ November ২০২৬ Saturday ৬:৩৪:২১ PM
Print this E-mail this

লালমোহনে ধসে পড়ার পাঁচ মাসেও নেই ব্রিজ পুনর্নিমাণের উদ্যোগ


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনের বেতুয়া খালের ওপরের ব্রিজটি ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ। ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি ব্রিজটি পুনর্নিমাণের কাজ। বর্তমানে তাই সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। আর ঝুঁকি নিয়েই সেই সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশের বেতুয়া খালের ওপর ব্রিজটির অবস্থান। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম।

ব্রিজটি দিয়ে স্থানীয় বাসিন্দারা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন। তবে চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রা ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে নিহত হন চালক, আহত হন হেলপার।

দুর্ঘটনার পর থেকে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে যাতায়াতের সুবিধার্থে স্থানীয়রা ভাঙা অংশে সুপারি গাছ দিয়ে অস্থায়ী সাঁকো বানিয়ে তার ওপর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার হচ্ছেন মানুষজন। তবে কোনো যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এক কিলোমিটার পাড়ি দিতে সড়কপথে ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির জানান, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় এক কিলোমিটার যেতে এখন পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে। কোনো রোগী গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এখানে অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নেই। আমাদের ভোগান্তিরও শেষ নেই। সুপারি গাছ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোটি দিয়ে কোনো রকমে হেঁটে পারাপার হওয়া গেলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য চলাচল আরও কঠিন। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারেরও কোনো সুযোগ নেই। তাই ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে পুনর্নিমাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা আগে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা ঘটতো না।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি পুনর্নিমাণের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় থাকলেও এরইমধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্যও প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে পুনর্নিমাণ কাজ শুরু করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে রাতভর পাহারায় বিএনপির নেতাকর্মীরা, নৈরাজ্য প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com