Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মেয়রপ্রার্থী মামুনের ওপর হামলা, ছয় সমর্থক আহত
১২ June ২০১৩ Wednesday ৯:১৬:৫১ PM
Print this E-mail this

মেয়রপ্রার্থী মামুনের ওপর হামলা, ছয় সমর্থক আহত


mahmudul-hoque-khan-mamun মাহমুদুল হক খান মামুনবরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী মাহমুদুল হক খান মামুনের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় মিরাজ, সুমন, রানাসহ খান মামুনের ছয় সমর্থক আহত হয়েছেন। আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মেয়রপ্রার্থী মামুন। ১২ জুন বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর উত্তর আমনতগঞ্জ এলাকায় গণসংযোগ চালানোর সময় এ হামলা চালানো হয়।

জানা গেছে, বুধবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর উত্তর আমনতগঞ্জ এলাকায় ‘দোয়াতকলম’ মার্কার পক্ষে গণসংযোগ করছিলেন মেয়রপ্রার্থী মাহমুদুল হক খান মামুন। এসময় আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সমর্থকরা সেখানে এসে মেয়রপ্রার্থী মামুনকে প্রচারণা না চালিয়ে এলাকা ত্যাগের হুমকি দেয়। এরপরও খান মামুন গণসংযোগ চালাতে শুরু করলে হিরনের সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে তাদের ওপর হামলা চালায়। এসময় খান মামুনকে রক্ষা করতে গিয়ে মিরাজ, সুমন, রানাসহ তার ছয় সমর্থক আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় খান মামুন সমর্থকদের নিয়ে এলাকা ত্যাগ করেন।

আহতদের মধ্যে দুই জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অপর চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে মেয়রপ্রার্থী মাহমুদুল হক খান মামুন জানান, ‘দোয়াতকলম’ মার্কার পক্ষে গণজোয়ারে ঈষার্ণিত্ব হয়ে হিরন সমর্থকরা এ হামলা চালিয়েছে। এতে আমার প্রধান সমন্বয়কারীসহ ছয় কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা এসময় আমার সাথে থাকা ওলামালীগের মাওলানা সোলায়মানকেও হুমকি দিয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com