নবনির্বাচিত মেয়রের সাথে বরিশালের শিশু সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত
বরিশাল :: বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আহসান হাবীব কামালকে শুভেচ্ছা জানিয়েছে বরিশালের একমাত্র শিশু কিশোর মাসিক পত্রিকা ‘লাল সবুজ’। ২১ জুন শুক্রবার নগরীর কালুশাহ্ সড়কস্থ কামালের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানার বরিশালের এ শিশু সাংবাদিকরা।
সম্পাদক তাহ্সীন উদ্দীন, নির্বাহী সম্পাদক সোহানুর রহমান ছাড়াও নতুন মেয়রকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় লাল সবুজের শিশু সাংবাদিকরা।
এসময় আহসান হাবীব কামাল তাকে শুভেচ্ছা জানানোয় শিশুদেরকে ধন্যবাদ দেন এবং শিশুদের সম্পাদনায় প্রকাশিত মাসিক ‘লাল সবুজ’ পত্রিকার খোঁজ খবর নেন। তিনি শিশুদের পত্রিকার সফল্যকামনা করে তাতে সার্বিক সহায়তারও আশ্বাস দেন।
|