Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ২:২১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত
১৬ August ২০১৪ Saturday ২:১৭:৩৯ PM
Print this E-mail this

বরিশালে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক


barisal-internal-lanch-ghat-ovvantorin-nou-bondor বরিশাল অভ্যন্তরীণ নৌপথ নৌবন্দরবরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নদী বন্দরে সতর্কতা সংকেত থাকায় শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল অঞ্চলের নদী বন্দরে আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোয় জারি করা হয়েছে এ নিষেধাজ্ঞা।

বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান-২ নম্বর সতর্কতা সংকেত থাকায় সকাল ৯টা থেকে অভ্যন্তরীণ রুট বরিশাল থেকে বাহেরচর ও দশমিনাগামী দুটি লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তবে অনান্য রুটের লঞ্চগুলো ৬৫ ফুটের চেয়ে বড় হওয়ায় যথারীতি চলাচল করছে। এ লঞ্চগুলো চলাচলে যাত্রীদের তেমন একটা সমস্যা হবে না।

বরিশাল নৌ বন্দর কর্মকর্তা মোঃ শহিদউল্যাহ জানান- দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় শনিবার সকাল থেকে ছোট লঞ্চ (৬৫ ফুটের কম) চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ নয় বলে জানান তিনি।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com