Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:১৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ: ২১ আগস্ট সমাবেশ
১৯ August ২০১৪ Tuesday ৭:২৪:২২ PM
Print this E-mail this

পুলক চ্যাটার্জির ওপর হামলা

বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ: ২১ আগস্ট সমাবেশ
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রবরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সভা ও মিছিল করেছে বরিশাল প্রেস ক্লাব।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মিছিলটি বরিশল প্রেস ক্লাব চত্তর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিকেল ৫ টায় প্রেস ক্লাবের তৃতীয় তলার সভা কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে ২১ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহবান করা হয়েছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বরিশালের স্থানীয় পত্রিকাগুলোতে ডানপাশে এক কলামে প্রতীকি প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহামুদুল হাসান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এস এম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশার, নুরুল আমিন ফরিদসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারসহ সদস্যবৃন্দ। বরিশাল বিএম কলেজ জার্ণালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক এম সুহাদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবী জানিয়েছেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com