Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:০৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মামা বাড়ি বেড়াতে এসে শিশুর মৃত্যু
২০ August ২০১৪ Wednesday ৫:১৯:৩৮ PM
Print this E-mail this

মামা বাড়ি বেড়াতে এসে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রমামা বাড়িতে বেড়াতে এসে বরিশাল নগরীর কালিজিরা সংলগ্ন সুগন্ধ্যা নদীতে পড়ে গিয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪ টায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত সজল (৭) বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাইনগরের বাসিন্দা ও খুুলনা জুট মিলের কর্মচারী বাবুল হাওলাদারের ছেলে এবং খুলনা কিসেন্ট স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র।

মৃতের মামা শাহিন হাওলাদার জানান- ৫ দিন আগে বাবা মায়ের সাথে বরিশালে বেড়াতে আসেন। এসময় তারা নগরীর ২৬ নং ওয়ার্ড কালিজিরার পাথরখোলা সংলগ্ন মামাবাড়িতে অবস্থান করে। বুধবার সকাল ১১ টায় নদীতে গোসল করতে গেয়ে সজল নিখোঁজ হয়।

বরিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খুঁজাখুঁজি করে বিকেল ৪ টায় কালিজিরা সংলগ্ন সুগন্ধ্যা নদী থেকে মৃত অবস্থায় সজলকে উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালী থানা পুলিশের সেকেন্ড অফিসার এস.আই গোলাম কবির পানিতে পরে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com