Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৮:৫৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ বিজ্ঞপ্তি » আইনগত সহায়তা বিষয়ক প্রশিক্ষণ শেষ
৩১ August ২০১৪ Sunday ৩:০০:৩৫ PM
Print this E-mail this

আইনগত সহায়তা বিষয়ক প্রশিক্ষণ শেষ
নিজস্ব প্রতিবেদক


মানবাধিকার ও আইনগত সহায়তা বিষয়ক প্রশিক্ষণ বরিশালে নাগরিক উদ্যোগের আয়োজনে দুই দিন ব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ রোববার সমাপ্ত হয়েছে।

আভাস প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত মানবাধিকার ও আইনগত সহায়তা বিষয়ে প্যানেল আইনজীবীদের এই প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন সাবেক জেলা জজ ও ব্লাস্টের পরিচালক এস. এম. রেজাউল করীম এবং প্রকল্প সমন্বয়কারী নাদিরা পারভিন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহাকারী জজ রাফিয়া ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন- এ্যাডভোকেটরা সমাজে মানবাধিকার কর্মীর ন্যায় উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা একাধারে পেশাগত দায়িত্ব পালন করছেন, অন্যদিকে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছেন।

আজ এমন একটি কাজকে সাধুবাদ জানাই এবং আশা করছি প্যানেল আইনজীবীগণ যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই দায়িত্ব পালন করছেন তা যেন সমুন্নত থাকে।

এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কর্মসূচি কর্মকর্তা মোঃ রেজবিউল কবির ও সুপ্রিয় দত্ত, সুকুমার মিত্র, এ্যাডভোকেট শামিম আল মামুন।

ঝালকাঠি ও বরিশাল জেলার মোট ২০ জন প্যানেল আইনজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণের বিষয় ও পরবর্তী করনীয় দিক নিয়ে প্রশিক্ষানার্থীদের মধ্যে এ্যাডভোকেট জসিম উদ্দিন নকিব, এ্যাডভোকেট হোসেন আকন খোকন, এ্যাডভোকেট দেবাশীষ রায়, এ্যাডভোকেট সাকিনা আলম লিজা আলোচনা করেন।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com