ছাত্রদল নেতার প্রতিবাদ
খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করায় প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের জেলার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন।
সোমবার আমাদের বরিশাল ডটকমসহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত সংবাদ মাধ্যমে এই দেখে বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিবাদ জানান তিনি।
ওই দিন জেষ্ঠ্য সহকারী জজ আদালতে বিএম কলেজের ছাত্র সংসদ বাকসুর আদলে অবৈধভাবে গঠিত অস্থায়ী ছাত্র কর্মপরিষদের কথিত ভিপি ছাত্রলীগের নেতা মঈন তুষার ওই মামলা করেন।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা বলেন, একটি গনতান্ত্রিক দেশে যে কেউ যে কোন দিন জন্ম হলে অনুষ্ঠান করতে পারবেন। মানুষের গনতান্ত্রিক অধিকার হরনের চেষ্ঠা করা অনুচিত দাবি বলে দাবি করে সুজন।
|