Current Bangladesh Time
Wednesday October ১৪, ২০২৬ ৪:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশালে রাতের আধারে বিষ ঢেলে গনপূর্ত অধিদপ্তরের পুকুরের মাছ লুট
২৯ July ২০১১ Friday ৮:২৯:১৯ PM
Print this E-mail this

বরিশালে রাতের আধারে বিষ ঢেলে গনপূর্ত অধিদপ্তরের পুকুরের মাছ লুট


বরিশাল, ২৯ জুলাই (উম্মে রুম্মান/আমাদের বরিশাল ডটকম): বরিশাল নগরীর রাজাবাহাদুর সড়কের পাশে গনপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন তেতুলতলা পুকুরে রাতের আধারে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ঝন্টু সর্বশেষ ঐ পুকুরটি লিজ নেন। তার ছেলে তৌহিদুল ইসলাম সেটি রক্ষনাবেক্ষন করতেন। কিছু দিন পর তিনি পুকুরটি নগরীর কাশীপুরের হুমায়ুন নামের এক ব্যক্তির নিকট সাব লিজ দিয়েছিলেন। তাদের লিজের মেয়াদ শেষ হয়ে যায় ২০১০ সালে। কিন্তু তারপরও প্রায় এক মাস পরপর হুমায়ুন তার লোকজন নিয়ে রাতের আধারে ঐ পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে বিষ ঢেলে রাতভর মাছ ধরে নিয়ে যায় তারা। বিষ ক্রিয়ায় আশে পাশের নালাতে থাকা মাছও মরে যায়। শুধু তাই নয়, বিষের দুর্গন্ধের পুকুরের পার্শ্ববর্তী পরিবারগুলোও ঐ পানি ব্যবহার করতে পারছেন না।

বরিশাল গনপূর্ত  অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস রাতের আধারে মাছ ধরে নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে জানান, লিজের মেয়াদ শেষ হয়েছে প্রায় এক বছর আগে ২০১০ সালে। কিন্তু তাদের কিছু মাছ থেকে যাওয়ায় তা ধরে নিয়ে যেতে বলা হয়েছিল। তাই বলে তারা যখন তখন মাছ ধরে নিয়ে যাবে তা হয় না। তিনি বলেন, তাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তারা আর মাছ ছাড়বে না, ধরবেও না। এরপর আবার মাছ ধরার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

–
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/উরু/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com