Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:২৪ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » সংবাদ বিজ্ঞপ্তি » বেকুটিয়া সেতু অনত্র সরানোর প্রতিবাদে মানববন্ধন
২৯ April ২০১৬ Friday ৬:২০:৪৮ PM
Print this E-mail this

বেকুটিয়া সেতু অনত্র সরানোর প্রতিবাদে মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি


বেকুটিয়া সেতু অনত্র সরানোর প্রতিবাদে মানববন্ধনপিরোজপুর ঝালকাঠি মহাসড়কের কচাঁ নদীর উপর অষ্টম চীন মৈত্রী বেকুটিয়া সেতু অনত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন পালিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বেকুটিয়া সেতু বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সংগ্রাম কমিটির আহবায়ক আহসান হাবিব মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলমগীর হোসেন, মেজর (অব.) ব্যারিষ্টার সরোয়ার হোসেন, সংগ্রাম কমিটি সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মাদ, কাউখালী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী রুহিয়া বেগম হাসি কাজী, কাউখালী কলেজের সাবেক ভিপি সাফিউল আজম দুলাল আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন,

ঢাকাস্থ কাউখালী উপজেলা যুব কল্যাণ সমিতির সভাপতি সাইফুর রহমান সহ-সভাপতি মনিরুজ্জামান সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল হক সাইদুজ্জামান মাসুদ, সফিকুল ইসলাম রুবেল প্রমুখ।

বক্তারা বলেন- প্রধানমন্ত্রী ২০১১ সালে ২২ ফেব্রুয়ারী বরিশালের জনসভায় পিরোজপুর এর বেকুটিয়া নামের স্থানে কচাঁ নদীর উপর সেতু নির্মান এর প্রতিশ্রুতি দেন। এ প্রেক্ষিতে সেতু বিভাগ হতে সেতু নির্মান এর পদক্ষেপ নেন।

সে অনুযায়ী পিরোজপুর ঝালকাঠি সড়কের কচা নদীর উপর বেকুটিয়া সেতু নির্মাণ নামে ডিপিপি প্রণয়ন করা হয়। পরর্বতীতে হঠাৎ করে সেতু নির্মান এর দায়িত্ব সড়ক ও জনপদ অধিদপ্তরের উপর ন্যস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বেকুটিয়া ফেরীঘাটের পরিবর্তে অন্যত্র সেতু নির্মানের পায়তারা করা হচ্ছে বলে জানা গেছে। অন্যত্র সেতু নির্মান করা হলে সেতুসহ সংযোগ সড়কের জন্য নতুন করে জমি অধিগ্রাহণের প্রয়োজন হবে । ফলে অনেকেই তাদের কৃষি এবং বাসস্থানের জমি হারাবে।

অথচ বেকুটিয়া ফেরিঘাটে সেতু নির্মাণ করা হলে নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। তাছাড়া নদীশাসনকাজের প্রয়োজন হবে না। এর ফলে প্রকল্প ব্যয় কম হবে ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এর সংবাদ বিজ্ঞপ্তি পাতায় প্রকাশিত/প্রচারিত বিজ্ঞপ্তিগুলোতে প্রকাশিত তথ্য ও চিত্রের দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যক্তি ও বার্তাপ্রেরকের। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য ও চিত্রের যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com