বরিশাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক আসমা চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তি
বরিশাল জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাহাবুবা হুসাইন চৌধুরী (আসমা চৌধুরী)।
তিনি একাধারে একজন কবি ও প্রাবন্ধিক।
সোমবার (১৬ মে) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে ১৫ মে নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় তাকে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়।
|