বামনায় জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে শপথ মিজানুর রহমান টিপু, বামনা
‘জীবন হোক মানবিক’ এই স্লোগানকে সামনে রেখে এবং জঙ্গি ও সন্ত্রস নিমূলে শপথ নিয়ে বরগুনার বামনা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও শিক্ষক সমাজ।
শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সারওয়ার জান মডেল উচ্চ বিদ্যালয় হতে জঙ্গিবাদ বিরোধী একটি র্যালি বেড় হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সারওয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মূখ সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. নূরুল হক খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীণ সমাবেশে বক্তব্য রাখেন, সারওয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, শিক্ষক মো. মিজানুর রহমান টিপু, মো. দিনুল ইসলাম, মার্জিয়া আক্তার, তারিন তাওহিদা, মানিক কুমার পঙ্কজ প্রমূখ।
এছাড়া বামনা ডিগ্রী কলেজের উদ্যোগে বামনা উপজেলাকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করার লক্ষ্যে সকাল ১০টায় র্যালি ও মানববন্ধন করা হয়েছে। সমাবেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. কবিরুজ্জামান, মো. শাহীন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরগুনা জেলা শাখার আহবায়ক মো. শামছুল আলম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার গোলদার ও সম্পাদক মো. সোহেল প্রমুখ।
বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সমন্বয় পরিবেশ গড়ে তুলতে হবে। পরে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করে শপথ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |