Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১২:০২ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » ‘ফুলেল শ্রদ্ধা’ সম্পর্কে জানেন না প্রধান শিক্ষক!
১৫ August ২০১৬ Monday ৪:২১:৩৬ PM
Print this E-mail this

‘ফুলেল শ্রদ্ধা’ সম্পর্কে জানেন না প্রধান শিক্ষক!
মিজানুর রহমান টিপু, বামনা


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রজাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের বিষয়টিই জানেন না বরগুনার বামনা উপজেলা সদরের আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিক।

জাতির পিতার ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় বরগুনার বামনা উপজেলার সর্বস্তরের মানুষ।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা।

এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা জানালেও উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে কোন ফুলেল শ্রদ্ধা জানানো হয়নি। বিষয়টি সচেতন মহলের নজরে আসলে তারা স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন।

এ বিষয়ে আসমাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিক জানান, ফুলেল শ্রদ্ধা জানানোর সম্পর্কে তিনি জানেন না এবং উপজেলা প্রশাসন থেকে পুষ্পস্তবক অর্পণের বিষয়ে কোন চিঠি দেওয়া হয়নি।

অন্যদিকে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, আমাদের পক্ষ থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে শোক দিবসের কর্মসূচী চিঠি দিয়ে জানানো হয়েছে। র‌্যালির পরেই পুষ্পস্তবক অর্পণের বিষয়টি সে চিঠিতে উল্লেখ রয়েছে।

অফিস আদেশ কখনোই জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের মুখ্য কারণ হতে পারে না। জাতির পিতার অবদান স্মরণ করলে তাঁর প্রতি এমনিতেই শ্রদ্ধায় মাথা নত হয়। যার কিছুটা প্রকাশ ঘটে শোক দিবস পালন ও ফুলেল শ্রদ্ধাঞ্জলিতে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com