Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১০:১৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত: বাসে আগুন
৫ September ২০১৬ Monday ৫:০৭:৩০ PM
Print this E-mail this

বামনায় সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত: বাসে আগুন
মিজানুর রহমান টিপু, বামনা


বামনায় সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত: বাসে আগুনবরগুনার বামনায় একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মো.কবীর হোসেন (৫০) নিহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া গ্রামের জবেদ খানের বাড়ীর সম্মূখ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত জনতা বাসে আগুন লাগিয়ে দেয় এবং বাসের ড্রাইভারকে আটক কওে থানায় সোপর্দ করে। পরিবহনের বাসটি নিয়ন্ত্রণহীন হারিয়ে মোটরসাইকেলের সাথে থাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।

নিহত প্রভাষক মো. কবীর হোসেন বামনা উপজেলার বড় তালেশ্বর গ্রামের মৃত কাদের হাজীর ছেলে। সে কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক ছিলেন। নিহত কবীর নিজস্ব মটরসাইকেল যোগে বাড়ী থেকে কলেজে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত কবীর কলেজে যাওয়ার উদ্দেশ্যে নিজস্ব মটর সাইকেল নিয়ে আমুয়া যাচ্ছিল। পথে চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কের চালিতাবুনিয়া গ্রামের জবেদ খানের বাড়ীর সম্মূখ সড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা জুই নামের একটি দ্রুতগামী বাসের সাথে ধাক্কা লাগে। এতে মটরসাইকেল চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায়।

উপস্থিত জনতা ড্রাইভারকে আটক করে এবং ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দেয়। পরে বামনা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক বাসের ড্রাইভারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটক কৃত ড্রাইভার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পাশা গ্রামের মনু মিয়ার ছেলে আলী আকবর।

 

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com