Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৭:২১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় ৩২০ পিস ইয়াবাসহ স্কুলছাত্র আটক
১১ May ২০১৭ Thursday ১২:০০:৫৬ PM
Print this E-mail this

বামনায় ৩২০ পিস ইয়াবাসহ স্কুলছাত্র আটক
মিজানুর রহমান টিপু , বামনা


বামনায় ৩২০ পিস ইয়াবাসহ স্কুলছাত্র আটকবরগুনার বামনা উপজেলায় ৩২০পিস ইয়াবা বড়িসহ জহিরুল হক নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল বুধবার (১০ মে) রাত ৯টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

আটক জহিরুল হক বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা ছোট লবনগোলা গ্রামের বারেক হাওলাদারের ছেলে। সে বরগুনার ছোট লবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বামনা থানার এসআই জাহাঙ্গীর ও সেরাজ জানান, সন্দেহজনক ভাবে জহিরুল হককে আটকের পর তার দেহ তল্লাশী চালিয়ে প্যান্টের পকেট থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জহিরুল প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। তাছাড়া বামনার ডৌয়াতলা এলাকার ওয়াসিম নামের এক ব্যক্তির কাছে বড়ি গুলো নিয়ে যাচ্ছিল সে।

আটক জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে বরগুনা জেল কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com