Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:০৯ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বিষখালী নদীতে ফেরির দাবিতে মানববন্ধন
২৫ May ২০১৭ Thursday ৬:৫৫:৩২ PM
Print this E-mail this

বিষখালী নদীতে ফেরির দাবিতে মানববন্ধন
বামনা প্রতিনিধি


বিষখালী নদীতে ফেরির দাবিতে মানববন্ধন বামনা-বেতাগী-পাথরঘাটা নির্বাচনী এলাকাকে সংযুক্ত করার এবং বরগুনা জেলা সদর, বেতাগী উপজেলা, মির্জাগঞ্জ উপজেলাসহ পটুয়াখালী জেলার সাথে সড়ক পথে বামনা, মঠবাড়িয়া, পিরোজপুর, মংলা বন্দরসহ খুলনা বিভাগের সাথে যোগাযোগ স্থাপনে বিষখালী নদীতে বামনা- বদনীখালী খেয়াঘাটে ফেরি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৫ মে) বামনা-বদনীখালী ফেরি চাই সংগ্রাম পরিষদের উদ্যোগে বামনা-বদনীখালী বিষখালী নদীর দুই তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের আহবায়ক বামনা প্রেসক্লাবের সভাপতি মো. দুলাল আকন ও বুড়ামজুমদার ইউনিয়ন আ. লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন এর সভাপতিত্বে সকাল ১০ টার মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক বামনা উপজেলা চেয়ারম্যান মানজুরুর রব মূর্তজা আহসান, বামনা উপজেলা জাপার সভাপতি মো. ফারুক আকন, মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন খান, দৈনিক সাগরকুল পত্রিকার সম্পাদক মো. নেছার উদ্দিন, বামনা প্রেস ক্লাবের সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, বামনা শিক্ষক সমিতির সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ।

অপরদিকে সকাল সাড়ে ১০ টায় বেতাগী উপজেলার বদনীখালীতে একই দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন বেতাগী ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ আলী, আ. লীগ নেতা মো. খলিলুর রহমান, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, রানু বেগম, মুক্তিযোদ্ধা মো. সুলতান হোসেন, জেলা জাকের পার্টির সভাপতি মো. হারুন অর রশিদসহ প্রমূখ।

এসময়, বক্তরা বামনা-বদনীখালী খেয়াঘাটে দ্রুত ফেরি দাবির প্রতি গুরুত্বরোপ করেন।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com