শাকিব-বুবলীর ঝড় বিনোদন ডেস্ক
 ফাইল ফটো
শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে এরই মধ্যে। ছবিটি সেন্সর ছাড় পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি।
ছবি মুক্তির আগে এবার প্রকাশিত হয়েছে ছবির গান ‘ও রানি’। নতুন খবর হলো ইউটিউবে ঝড় তুলেছে এই ছবির সদ্য প্রকাশিত ‘গোলাপী গোলাপী’ গানটি।(গানটির ভিডিও দেখতে এখানে ক্লিক করুন)
গানটি প্রকাশ করা হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে বুধবার রাতে প্রকাশিত হয়েছে। একদিনের মধ্যে ৭ লাখ ৯২ হাজারেরও অধিকবার দেখা হয়েছে।
ব্যাংককের নান্দনিক লোকেশনে দৃশ্যায়িত গানটির সঙ্গে পারফর্ম করেছেন শাকিব-বুবলী। গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এতে কণ্ঠ দিয়েছেন আকাশ ও তানুজা।
সংগীতায়োজন করছেন আকাশ। এটি শাকিব-বুবলী জুটির পঞ্চম ছবি। এতে দু’জন বাংলাদেশের দুই অঞ্চলের মানুষ হিসেবে হাজির হতে যাচ্ছেন। ছবিটিতে শাকিব খান চট্টগ্রাম ও বুবলী নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলেছেন। -জাগো নিউজ
|