Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:০৩ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » জয়ের প্রশ্নে খেপেলেন তানিয়া
১ June ২০১৮ Friday ৫:৩৭:৩৪ PM
Print this E-mail this

জয়ের প্রশ্নে খেপেলেন তানিয়া
বিনোদন ডেস্ক


জয়‘তানিয়া হোসাইনের ক্যারিয়ার এবং ক্যারেক্টার নিয়ে বলুন।’

একুশে টিভির ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির কাছে এভাবেই প্রশ্ন করেন শাহরিয়ার নাজিম জয়, অভিনয়শিল্পী, উপস্থাপক ও চিত্রপরিচালক।

যাঁর ‘ক্যারিয়ার এবং ক্যারেক্টার’ নিয়ে উপস্থাপক জানতে চেয়েছেন, তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। গ

ণমাধ্যমে একজন শিল্পীকে নিয়ে এমন আপত্তিকর প্রশ্ন করায় সেই টিভি চ্যানেল আর উপস্থাপকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মঞ্চ ও টেলিভিশনের অভিনয়শিল্পী এবং উপস্থাপক তানিয়া হোসাইন।

জয় এখন ব্যস্ত উপস্থাপনা নিয়ে। তাঁর অনুষ্ঠানে এসে অনেক শিল্পী উপস্থাপকের তির্যক প্রশ্নের মুখোমুখি হন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একুশে টিভির ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠানে তানিয়া হোসাইনের ‘ক্যারেক্টার’ নিয়ে প্রশ্ন করায় খেপেছেন তিনি। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সঙ্গে গত ১৬ মে তানিয়া হোসাইনের বাগদান হয়েছে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বাগদান অনুষ্ঠানের পর কেউ কেউ তাঁর বিরুদ্ধে বিষোদগার করার চেষ্টা করছেন বলে মনে করেন তানিয়া।

গতকাল বৃহস্পতিবার রাতে তানিয়া তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উপস্থাপনা নিয়ে আমার জ্যেষ্ঠ কাউকে জ্ঞান দিতে যাব, এত বড় দুঃসাহস আমার নাই। তবে বিভিন্ন মাধ্যমে (মঞ্চ, বাণিজ্যিক, কনসার্ট, টেলিভিশন অনুষ্ঠান) আমরা যারা এই কাজটি অত্যন্ত পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং ধৈর্যের সঙ্গে করে চলেছি, তারা জানি কতখানি অভিজ্ঞতা, শব্দ চয়ন, শব্দের সঠিক প্রয়োগ, বাক্যগঠন, বাক্যের উদ্দেশ্য-বিধেয় নিয়ে ভেবে তারপর কাজটি কত যত্ন নিয়ে করে থাকি। আপনি যখন উপস্থাপক, তখন আপনার অতিথি বা যাঁর সম্পর্কে কথা বলছেন, আপনার কোনো অধিকার নেই তাঁকে অসম্মান করে কথা বলার। এমন কোনো শব্দ ব্যবহার করব, যা একটি দেশের প্রচারমাধ্যমে প্রচার হওয়া কতটা শোভন বা সমীচীন, সেটা নিয়ে আমার প্রশ্ন।’

তানিয়া আরও লিখেছেন, ‘ফান আর অপমানের পার্থক্য বোঝার দায়িত্ব একজন উপস্থাপকের পাশাপাশি অনুষ্ঠান প্রযোজকের। একজন প্রযোজক পুরো অনুষ্ঠানের দায়ভার বহন করেন। খালি ৫.৪.৩.২.১.০ অ্যাকশন বলা একজন প্রযোজকের একমাত্র কাজ না। যত মহান উপস্থাপকই হোক, নিয়ন্ত্রণ কিন্তু প্রযোজকের হাতে। নাকি তাও নাই? আর অসাধারণ উপস্থাপনা হয় যখন, তখন কিন্তু এই আপনাকেই বাহবা দিতে পিছপা হই না আমরাও। তাই ফান শো বলে অন্যের মর্যাদাহানি করে নিজেদের শোর কাটতি বাড়ানোর অপচেষ্টা কতখানি পেশাদারি অথবা আত্মসম্মানের আওতায় পড়ে? কী নিয়ে ফান করছেন?’-প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com