Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:০৩ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » ভক্তকে যা বললেন বরিশালের মোশাররফ করিম
১ June ২০১৮ Friday ৬:১১:৩৭ PM
Print this E-mail this

ভক্তকে যা বললেন বরিশালের মোশাররফ করিম
বিনোদন অনলাইন


ভক্তকে যা বললেন বরিশালের মোশাররফ করিম

ছবি: প্রথম আলো

শুটিং শেষ করে এলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পরিচয় করিয়ে দিতেই হাত বাড়িয়ে দিলেন মোশাররফ করিম। তারপর বুকে নিলেন। হাবিবুর রনির চোখে তখন পানি।

মোশাররফ করিম তাঁকে নিয়ে গেলেন শুটিংবাড়ির ছাদে। সিঁড়ি ভাঙতে ভাঙতে মোশাররফ করিম জানতে চাইলেন, কোথায় কিসে পড়েন তিনি?

রনি ঠিকঠাক কথা বলতে পারছিলেন না। বোঝাই গেল, মোশাররফ করিমের সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কথা আটকে যাচ্ছে।

একটু ধাতস্থ হয়ে বললেন, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষে। ভক্তের সঙ্গে কথা চলতে থাকে মোশাররফ করিমের।

তোমাদের ময়মনসিংহে তো আমি গেছি।

জি, আমি জানি সিকান্দর বক্স নাটকের শুটিংয়ের সময়।

বাহ, তুমি জানো দেখছি।

জি ভাইয়া, সবই জানি। আপনার সব খবর আমি পড়ি। নাটক দেখি নিয়মিত। আমার একটা প্রশ্ন আছে!

বলো।

আপনি কতগুলো অঞ্চলের ভাষা জানেন এবং এগুলো কীভাবে রপ্ত করলেন?

কতগুলো অঞ্চলের জানি ঠিক বলতে পারছি না। রপ্ত করার কিছু নাই। শুটিংয়ের সময় একটু চেষ্টা করি। সবার কাছ থেকে জেনে নিই, তারপর হয়ে যায়।

ছাদের আরেক প্রান্তে একটা দৃশ্য ধারণ হবে। সেটার প্রস্তুতি চলতে থাকে। ততক্ষণে ছাদে সহশিল্পী রুনা খান এসে হাজির হন।

রুনা খানের সঙ্গে রনিকে পরিচয় করিয়ে দেন মোশাররফ করিম।

রনি বলেন, আপনি এবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন। আপনার ছিটকিনি ছবিটি এখনো দেখিনি। ময়মনসিংহে গেলে দেখব।

মোশাররফ করিম জানতে চান হাবিবুর রনির পরিবার প্রসঙ্গে। বাবা কী করেন? কয় ভাইবোন?

রনি জানান, তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে। বাবা বড়পুকুরিয়া কয়লার খনির শ্রমিক। আর কোনো ভাইবোন নেই। কথার সঙ্গে ফুটনোট হিসেবে দেন তাঁর বাবাও মোশাররফ করিমের ভক্ত। সুযোগ পেলেই তাঁর নাটক দেখেন।

বাবাকে শুভেচ্ছা জানান মোশাররফ।

নাটকের দৃশ্য ধারণের সময় হয়ে যায়। মোশাররফ করিমকেও ভক্তের সঙ্গে কথা শেষ করতে হয়।

শেষ করার আগে বলেন, ‘তুমি জীবনে যা কিছুই করবে, আনন্দ নিয়ে করবে। পড়াশোনা করলেও সেটা আনন্দ নিয়ে করবে। কারণ, আনন্দ ছাড়া পড়লে হয়তো সার্টিফিকেট পাবে। কিন্তু সত্যিকারের শিক্ষিত হতে পারবে না। আমি অভিনয়টা আনন্দ নিয়ে করি বলেই সম্ভবত মানুষ পছন্দ করেন। তুমি বড় হয়ে যা কিছুই হও না কেন, আনন্দ ছাড়া কিছু করবে না।’

রনি মাথা নিচু করে উপদেশ শোনেন। ‘আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি আমার জন্য দোয়া করবেন।’

মোশাররফ করিম বলেন, ‘তোমরাও আমার জন্য দোয়া করবে। তোমার বন্ধুদের আমার শুভেচ্ছা দেবে। আর বাবাকে সালাম দিয়ো।’

ইফতারের সময় হয়ে যায়। একসঙ্গে ইফতার করে তবে বিদায় নিতে বলেন মোশাররফ করিম।

প্রিয় অভিনেতার কথা শোনেন রনি। এই ফাঁকে পকেট থেকে মুঠোফোন বের করে ফোন দেন কাউকে।

‘জি আব্বা দেখা হয়েছে। অনেক কথা বলছে। ওনার মতো এমন মানুষই হয় না। তোমার কথাও বলছে।’ বাবা-ছেলের কথা চলতে থাকে। খানিক পর ইফতারের সময় হয়ে যায়। -প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com