Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:০০ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » ঈদে মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’
২ June ২০১৮ Saturday ৭:০৮:৩১ PM
Print this E-mail this

ঈদে মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’
বিনোদন অনলাইন


ঈদে মুক্তি পাচ্ছে ‘কমলা রকেট’জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তৌকীর আহমেদ একসঙ্গে অভিনয় করেছেন ‘কমলা রকেট’ নামের একটি চলচ্চিত্রে। আসছে ঈদে চলচ্চিত্রটি দেখা যাবে রূপালি পর্দায়।

এতে তারা দুজন ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে আছেন সামিয়া সাঈদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, সেঁওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ। এটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। আর প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

মূলত একটি স্টিমারের নাম রকেট। মোশাররফ করিমকে এখানে দেখা যাবে দালাল চরিত্রে।

এর গল্পে দেখা যাবে, রকেটের নিয়মিত সব যাত্রীর সঙ্গে উঠে পড়েছে এক ফার্স্ট ক্লাস যাত্রী আতিক। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক (তৌকীর) তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইনস্যুরেন্স থেকে টাকা পাবার আশায়।

আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিণত হয় তখন সে ঢাকা থেকে স্টিমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে ফ্যাক্টরির আগুনে পোড়া এক নারী কর্মীর লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারের যাত্রী হয়েছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com