Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৬:৫৬ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » ‘সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট’র আত্মপ্রকাশ
৫ June ২০১৮ Tuesday ৫:০৫:৪৯ PM
Print this E-mail this

‘সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট’র আত্মপ্রকাশ
বিনোদন প্রতিবেদক


আসিফের গানে ‘সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট’ পথচলা শুরুবাংলাদেশে আরো একটি নতুন অডিও লেবেল এর পথচলা শুরু হলো। লেবেলটির নাম সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট। ৪ জুন সন্ধ্যায় জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘কসম’ গান দিয়ে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে।

এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীণ-প্রবীণ শিল্পী,গীতিকার,সুরকার,সংগীত পরিচালক,সংগীত সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ছাড়াও মিডিয়ার অন্যান্য ক্ষেত্রের সম্মানিতরা উপস্থিত ছিলেন। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় চমৎকার ও গোছানো অনুষ্ঠানে

সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট এর লক্ষ্য,উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন পারভীন সুলতানা।

শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন-নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কবি ও গীতিকার জাহিদুল হক, আসিফ আকবর, ধ্রুব গুহ, কবির বকুল, উপস্থাপক আনজাম মাসুদ, শেখ জসিম, কাজী শুভ, বেলাল খান, শান, তানজীব সারোয়ার, ওমর ফারুক, প্লাবন কোরেশী, জাহিদ বাশার পংকজ, নাজির মাহমুদ, জেকে মজলিশ, মুশফিক লিটু, রাজন সাহা প্রমুখ।

উল্লেখ্য,‘কসম’ গানটি লিখেছেন ওমর ফারুক। প্লাবন কোরেশীর সুরে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com