Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৩:৪৯ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » বিশ্বকাপ নিয়ে বিশেষ গান ‘ফুটবল ফুটবল’ (ভিডিও)
১৪ June ২০১৮ Thursday ৪:৪৭:৪৫ PM
Print this E-mail this

বিশ্বকাপ নিয়ে বিশেষ গান ‘ফুটবল ফুটবল’ (ভিডিও)
বিনোদন প্রতিবেদক


বিশ্বকাপ নিয়ে বিশেষ গান ‘ফুটবল ফুটবল’ (ভিডিও)ফুটবল ফুটবল সারাবিশ্ব টলমল/ কে হারে কে জিতে নাথিং ইমপসিবল…। এমন কথার সুর ধরে চলমান বিশ্বকাপ উত্তাপে নতুন মাত্রা যোগ করলো ‌‘ফুটবল ফুটবল’ শিরোনামের গান-ভিডিওটি।

১৩ জুন রাতে বিশেষ এই গান-ভিডিওটি প্রকাশ পেয়েছে ভিশন ইলেকট্রনিক্স-এর ইউটিউব চ্যানেলে। চিরকুট ব্যান্ডের

তারকামুখ পাভেল অরিনের সংগীত পরিচালনায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁচল ও দিদার। আর গানের কথা লিখেছেন পদ্ম। এদিকে গানের তালে নাচে ভরপুর ভিডিওটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম নির্মাতা তানিম রহমান অংশু।

এতে মডেল হয়েছেন টয়া, হৃদি শেখ, শাহবাজ মঈন, আলিফ, তাসনিয়াসহ অনেকেই।

১৩ জুন সন্ধ্যায় গানটি ইউটিউবে অবমুক্ত করার সময় শিল্পী-কুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন, ইভেনেক্স সল্যুশনের প্রধান কর্তা গোলাম মোহাম্মদ ইফতেখার ও ভিশন ইলেকট্রনিক্সের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মাহাবুবুল ওয়াহিদ।

গান-ভিডিওটি প্রসঙ্গে মাহাবুবুল ওয়াহিদ বলেন, ‘চলতি বিশ্বকাপ উৎসব নিয়ে আমরা অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। যার একটি হলো এই মিউজিক ভিডিও। যেটি প্রায় তিন মাস সময় নিয়ে আমরা তৈরি করেছি। আমরা চাই সারা দেশের মানুষ ফুটবল

উৎসবটাকে নাচে-গানে আরও রাঙিয়ে তুলুক।’ ‘ফুটবল ফুটবল’ গানের ভিডিও লিংক:(গানটি পেতে এখানে ক্লিক করুন)


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com