Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ২:১৮ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » বরিশালে মুক্তি পাচ্ছে বরিশালের শ্রাবন্তীর ‘যদি একদিন’
৮ March ২০১৯ Friday ২:০৪:৪৮ PM
Print this E-mail this

বরিশালে মুক্তি পাচ্ছে বরিশালের শ্রাবন্তীর ‘যদি একদিন’


srabonti শ্রাবন্তী

বরিশালের অভিরুচিসহ সারা দেশের ৩০টি গ্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেয়েছে বরিশালের মেয়ে কলকাতার সুপারস্টার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘যদি একদিন’। এই ছবির নায়কে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান । নায়ক হিসেবে আরও আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান।

শ্রাবন্তীকে পাওয়ার আশায় যাকে লড়াই করতে দেখা যাবে ‘প্রেমিক পুরুষ’ তাহসানের সঙ্গে। তবে এ লড়াইয়ে অস্ত্রের কোনো ঝনঝনানি থাকবে না, এটা ভালোবাসার লড়াই। এই লড়াইতে তাহসান নাকি তাসকিন জিতবেন, সেটা দেখা যাবে রুপালি পর্দায়।

এদিকে ছবিটির প্রচারণায় অংশ নিতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ঢাকায়। শুক্রবার (৮ মার্চ) সকাল ৭টার ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

শ্রাবন্তী বলেন, ‘ইচ্ছে থাকলেও ‘যদি একদিন’ সিনেমার প্রচারে অংশ নিতে পারিনি। মিস করছি সবাইকে।’ তবে শেষ পর্যন্ত ছবিটির মুক্তি উপলক্ষে বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শ্রাবন্তী।

তিনি জানান, ‘ভালো লাগছে আসতে পেরে। হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখব। আজ ছবিটা রিলিজ পাচ্ছে। ছবিটা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি। আর এদিকে ভিসা পেতেও এখন কোনো সমস্যা হয়নি, তাই চলে আসছি।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com