Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » ভারতের ছবিতে বরিশালের মোশাররফ করিম?
৬ November ২০১৯ Wednesday ৫:৪২:২৯ PM
Print this E-mail this

ভারতের ছবিতে বরিশালের মোশাররফ করিম?


mosharraf-karim-dangerman মোশাররফ এবার ডেঞ্জারম্যান
ফাইল ফটো

বিনোদন ডেস্ক ::: ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হলো গত ২১ অক্টোবর সন্ধ্যায়, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে।

এই অনুষ্ঠানে এসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু। তিনি একই সঙ্গে নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা ও রাজনীতিবিদ। এই অনুষ্ঠানের ফাঁকে তিনি একটি ছবির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ভারতের বাংলা ছবির আবির চট্টোপাধ্যায় আর বাংলাদেশের মোশাররফ করিমের সঙ্গে। ছবির নাম ‘ব্যবধান’।

বুদ্ধদেব গুহর ছোট গল্প ‘বাবা হওয়া’ আর ‘স্বামী হওয়া’ নিয়ে ছবির কাহিনি। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন বাত্য বসু।

ব্রাত্য বসু জানান, সম্প্রতি ঢাকা সফরের সময় মোশাররফ করিম ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তাঁদের সবার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। ছবির অন্য শিল্পীদের এখনো চূড়ান্ত করা হয়নি। ছবির শুটিং শুরু করবেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে। তার আগেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।

মোশাররফ করিম এখন আছেন মালয়েশিয়া। সেখান থেকে তিনি বলেন, ‘মাসখানেক আগে একটি ছবির ব্যাপারে ফোনে ব্রাত্য বসু আমার সঙ্গে আলোচনা করেছেন। এর পর আর কোনো আলোচনা হয়নি। এখনো কিছুই চূড়ান্ত হয়নি।’

ব্রাত্য বসু সর্বশেষ তৈরি করেন ‘তারা’ চলচ্চিত্রটি, ২০১০ সালে। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘প্রায় এক দশক পর আবার পরিচালনা করছি।’-প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com