Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » জামিন পেলেন আসিফ আকবর
২০ November ২০১৯ Wednesday ৫:০৪:৩৫ PM
Print this E-mail this

জামিন পেলেন আসিফ আকবর


asif-akbar-singer আসিফ আকবর

বিনোদন ডেস্ক ::: কণ্ঠশিল্পী আসিফ আকবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন।

আসিফ বুধবার ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।পরে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

নিজের অফিসে বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় গত ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক জামাল হোসেন।ওইদিন আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসিফকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল।

পরোয়ানার পরিপ্রেক্ষিতেই বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। তখন আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল টাকিলা পাওয়া যায়। ওই মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠিয়েছিল সিআইডি।

এরপর লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় আসিফের বিরুদ্ধে চলতি বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com