বিনোদন ডেস্ক::: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের প্রস্তুতি চূড়ান্ত। ৮ ডিসেম্বর ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। সেদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলছে অনুষ্ঠান আয়োজনের মহড়া। নির্ধারিত দর্শকদের কাছে পৌঁছে গেছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র।
তবে ২০১৮ সালের চলচ্চিত্র পুরস্কারে ‘কমলা রকেট’ চলচ্চিত্রের জন্য ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে পুরস্কার গ্রহণ করবেন না বলে আগেই জানিয়েছেন মোশাররফ করিম। ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ বিভাগে মোশাররফ করিমের পুরস্কার পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে।
পুরস্কার ঘোষণার দুই দিন পর ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে বিবৃতি দেন মোশাররফ করিম।
তখন তিনি বলেছেন, ‘কমলা রকেট’ চলচ্চিত্রে তাঁর চরিত্রটি কমেডি বা কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলোর একটি। তিনি জুরিবোর্ডকে অনুরোধ করেছেন ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে তাঁর নামটি প্রত্যাহার করে নিতে। তা না হলে তাঁর পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার মোশাররফ করিম জানান, তিনি তাঁর আগের সিদ্ধান্তে এখনো অটল। বললেন, ‘নতুন করে এ বিষয়ে আমি আর কথা বলতে চাই না। বিষয়টি আমার জন্য বিব্রতকর।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর