Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৯:৩৫ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » প্রতারণা আর বাস্তবতার গল্প ‘শেষ দেখা’
৯ December ২০১৯ Monday ৩:৩৭:২৫ PM
Print this E-mail this

প্রতারণা আর বাস্তবতার গল্প ‘শেষ দেখা’


প্রতারণা আর বাস্তবতার গল্প ‘শেষ দেখা’

বিনোদন প্রতিবেদক : রাজধানী থেকে বহুদূরে গড়ে ওঠা একটি অসম প্রেম কাহিনি। একটা পুরোপুরি প্রেমের গল্প। ধোপার ছেলে ও কাজের মেয়ে প্রেমে জড়িয়ে যাওয়ার গল্প। অতপরঃ নানা ঘটনা-দূর্ঘটনা। দুই ডাইমেনশনের এই গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি রাজ ও মৌসুমী হামিদ। এই গল্পের নাম ‘শেষ দেখা’ । একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন আরাফাত রহমান।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বাগের হাট এবং মংলা বন্দরের বানিয়াশানতা পতীতা পল্লীতে চিত্রায়িত এই গল্পে তুলে ধরা হয়েছে ওখানকার ঘটে যাওয়া প্রতারণা আর বাস্তবতার নিয়মিত চিত্র।
ইতোমধ্যে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রমো রিলিজ রিলিজ করা হয়েছে। দর্শকদের হৃদয় স্পর্শ করেছে এর প্রমো। অন্তত মন্তব্য বাক্স দেখে তেমনটাই বোঝা যাচ্ছে।

অভিনেতা বাপ্পিরাজ বলেন, ‘দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে আমরা শুটিং করেছি। মংলার শুটিং করাটা বেশ কষ্টসাধ্য ছিল। মংলা বন্দরের বানিয়াশানতা পতিতা পল্লীতে গল্পটির চিত্রায়ন করা হয়েছে। এখানকার নিয়মিত ঘটে যাওয়া প্রতারণা এবং বাস্তবতা’ই এই সিনেমার কেন্দ্রবিন্দু। মৌসুমী হামিদ সহ-শিল্পী হিসেবে বেশ সহযোগিতা করেছেন। এটা মুক্তি পাওয়ার পর আসলে বোঝা যাবে আমাদের কাজ কতটা সার্থক হয়েছে।’

১১ ডিসেম্বর ‘শেষ দেখা’ অবমুক্ত করা হবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি একটি র’রিয়েলিজম তৎপরতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সহযোগী নির্মাণে ছিলেন বাপ্পি রাজ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com