Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৯:৩৬ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » হাসিনা সত্যিই হাসিনা: সালমান খান
৯ December ২০১৯ Monday ৫:৩৮:৩৪ PM
Print this E-mail this

হাসিনা সত্যিই হাসিনা: সালমান খান


হাসিনা সত্যিই হাসিনা: সালমান খান

বিনোদন ডেস্ক::: গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজার হাজার মানুষে ভর্তি মঞ্চে এসে সালমান খান বলেছেন, ‘আসসালামুওয়ালাইকুম বাংলাদেশ, আসসালামুওয়ালাইকুম ঢাকা।’ এরপর মজা করে বলেছেন, এখানেই এত মানুষ। তারপর কত মানুষ টেলিভিশনে এই প্রোগ্রাম দেখছে। তাহলে এই শহরের জনসংখ্যা কত?’

আর মাইক্রোফোন হাতে নিয়ে ক্যাটরিনা প্রথম যে কথাটি বলেছেন, তা হলো, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এই বেলা সালমান খান খোঁচা দিতে ভুললেন না। তিনি পাশ থেকে বলেছেন, ‘ও হিন্দির চেয়ে বাংলা ভালো বলে।’ তারপরই দুজনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। সালমান খান বলেছেন, ‘আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি। তিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী। কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকেই হাসিনা (সুন্দর)। তাঁর হৃদয় হাসিনা, ব্যবহার হাসিনা, তিনি দেখতে হাসিনা। তাঁর সুন্দর হাসি, সুন্দর চোখ, এমনকি কণ্ঠও অসাধারণ। ’

এ সময় শেখ হাসিনা লাজুক হাসি হাসেন। সালমান–ক্যাটরিনার ধন্যবাদের উত্তরে হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন। এই মঞ্চেই সালমান খান কথা দিয়েছেন, নিমন্ত্রণ পেলে আবারও আসবেন বাংলাদেশে।

এলেন, নাচলেন, চলে গেলেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রাত ১০টার পরে মঞ্চে উঠলেন আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বলিউড তারকা সালমান খান-ক্যাটরিনা কাইফ। নাচে-গানে আর আলোর ঝর্ণাধারায় রাতটা আলোকিত করলেন। নাচে-গানেই শুধু নয়, বলিউড তারকারা মুগ্ধ করলেন কথা দিয়েও।

সালমান খানের সর্বশেষ টুইটটি চোখে পড়েছে? সেখানে তিনি ভারতে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইট করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি। মাঝখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একপাশে সালমান খান আর অন্যপাশে ক্যাটরিনা কাইফ। লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা আর আমি। তাঁর মতো চমৎকার একজন মানুষের সাক্ষাৎ পেয়ে আমরা যারপরনাই আনন্দিত ও সম্মানিত।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ১৩ ঘণ্টায় প্রায় ৫০ হাজার মানুষ পছন্দ করেছেন ওই টুইট। টুইটটি রিটুইট করা হয়েছে প্রায় পাঁচ হাজার বার। আর দুই হাজার মানুষ টুইটটির উত্তর দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের কথা উল্লেখ করতেও ভোলেননি সালমান খান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, জনাব মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্থপতি। তিনি বাংলাদেশের জাতির পিতা। তাঁর জন্মশতবার্ষিকীতে আমি পুরো দেশকে অভিনন্দন জানাই।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে। জানিয়েছেন তাঁর বাবা সেলিম খান কাজী নজরুল ইসলামের ভক্ত। বিদ্রোহী কবির বেশির ভাগ কবিতাই তাঁর পড়া।-প্রথম আলো


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com