চরফ্যাশন মাতালেন শাকিব খান-মৌসুমী-পপি
বিনোদন ডেস্ক::: ভোলার চরফ্যাশন মাতালেন শাকিব খান, মৌসুমী ও পপিরা।
গতকাল ১ ফেব্রুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করা হয়।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর পারফরম্যান্স নিয়ে হাজির হন মৌসুমী। তিনি ‘চারদিকে শুধু তুমি ও মৌসুমী’ শিরোনামের গানের সঙ্গে নাচেন। এরপরেই মঞ্চে ওঠেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
মঞ্চে শাকিব খান ও পপি যখন উঠেন তখন দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর করে তুলেন। এছাড়াও মঞ্চে পারফর্ম করেছেন নায়ক সায়মন সাদিক, নায়িকা তমা মির্জা ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ঝিলিকসহ স্থানীয় শিল্পীরা। শনিবার দুপুরে ভোলার চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
|