Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৩:১০ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » বিবিধ » কাউখালীতে রাতের আঁধারে কুকুরকে খাবার দিলেন ইউএনও
৫ May ২০২০ Tuesday ২:৫৫:০৩ AM
Print this E-mail this

কাউখালীতে রাতের আঁধারে কুকুরকে খাবার দিলেন ইউএনও


রবিউল হাসান রবিন, কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী শহরের হোটেল ও খাবারের দোকান গুলো বন্ধ। ফলে মানুষের
উচ্ছিষ্ট খাবার বা খাবারের বর্জ্য থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে
ছিটিয়ে থাকা কুকুরগুলো।পথের দু’ধারে কোনো ভবন থেকে কেউ ঘরের বাড়তি
খাবারও রাস্তায় ফেলে না। করোনা সংকটের এই সমঢে পথের কুকুরদের অবস্থা
সবচেয়ে করুণ। রাস্তাঘাটে কুকুরের করুণ চাহনি যেনো বলে দেয় প্রায় দিনই
অভুক্ত থাকছে তারা।
শহর ও আশ-পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অভ‚ক্ত কুকুরদের রাতের আধাঁরে
গাড়ি নিয়ে খুঁজে খুঁজে বের করে ঘরে তৈরি খাবার দিলেন কাউখালী উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা। রবিবার শনিবার রাত ৮টা থেকে
১০টা পর্যন্ত বিভিন্ন সড়ক এবং অলিগলি ঘুরে কুকুরদের খাবার খাওয়ান তিনি।
অবুঝ প্রাণীদের দুঃসময়ে এভাবে খাবার দেয়ার ঘটনাকে সামাজিক যোগাযোগ
মাধ্যমে প্রাণীকুলের প্রতি এমন ভালবাসাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ
মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জানা গেছে, উপজেলা রোডে,বাসস্ট্যাান্ড,উত্তর বাজার.মধ্য বাজার.দক্ষিন
বাজার,কলেজ রোড এবং টেম্পু ট্যান্ড এলাকার কুকুরদের খাবার খাওয়ান ইউএনও।
খাবার নিয়ে গাড়ি থেকে নামার পরই কুকুরের দলকে গাড়ি ঘিরে ধরতে দেখা
গেছে। খাবার দেওয়ার পর এরা নিমিষেই সেসব খাবার শেষ করে ফেলে।
জানা গেছে সদর ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা প্রায় এক মাস ধরে রাতের
আধাঁরে অভুক্ত কুকুর খুঁজে খুঁজে খাবার দিয়েছেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা বলেন,
কয়েকটি জায়গায় কুকুরকে খাবার দেয়ার ব্যবস্থা করেছি। কুকুরগুলো এখন আর
মানুষের উপর আক্রমণ করছে না।
এমন উদ্যোগকে প্রশংসনীয় বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com